আমি প্রস্তুত ছিলাম না তখন যখন হঠাৎ করেই তুমি নগ্ন হয়ে গেলে। তোমার আচলের আড়ালে লুকিয়ে থাকা কলঙ্ক গুলো আমার চোখের লজ্জায় দাহের পেরেক বসিয়ে দিল ! এই অপারগতা আমার নয় নারী... স্বপ্নের পালঙ্কে চড়ে যে যাত্রায় তুমি জোসনার সাথী হয়ে ছিলে আজ তা অন্ধকারের আঘাতে চরম অপমানিত। সুখের জোয়ারে ভিজতে না ভিজতে সর্বনাশের আগুন তোমাকে ঝলসে দিল। মিথ্যা প্রণয়ের দোয়ার খুলে যে তোমার শরীরে কলঙ্ক এঁকে দিল আজ সে অন্য বিছানায় সুখ খুজে ! আর তুমি যাতনার সংসার থেকে পালিয়ে এলে কলঙ্কের দাগ নিয়ে... এখন তোমার চিৎকার কেউ শুনেনা কেউ পোষেনা তোমার দেহের ভুষণ কেবল নীল বিষে লীন হয়েছো তুমি, আর এ দিকে লুটেরার দল তোমার শরীর লুটিয়ে রটিয়ে খেয়েই চলছে...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।